রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উর্বশীর জন্মদিনে হীরার কেক, দাম জেনে হতবাক ভক্তরা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৩ পিএম   (ভিজিট : ৭৯)
X

৩২ বছর পূর্ণ করলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। প্রতিবছর নিজের জন্মদিন ঘিরে নতুন নতুন চমক দিলেও এবার যেন সীমা ছাড়িয়ে গেলেন তিনি। 

এবার নিজের জন্মদিনে কোটি টাকা মূল্যের সাত তলা এক কেক কেটে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের খবর, সেই বিশেষ কেকটি সাজানো আসল হিরা দিয়ে। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বর্ণিল ফুল ও বেলুনে সাজানো বিলাসবহুল এক আয়োজনে নিজের জন্মদিন উদযাপন করছেন উর্বশী। সেখানে থাকা বিশালাকার সাত তলার চকোলেট কেকটির প্রায় পুরোটাই খোদাই করা হিরা দিয়ে। কেকটি মূলত উর্বশীকে উপহার দেওয়া হয়েছে।  


উর্বশীর দামি এই কেকটি দেখে যেমন বিস্ময় প্রকাশ করেন উর্বশী, তেমনি কেকটির দাম জেনেও একরকম হতবাক তার ভক্তরা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, উর্বশীর হিরা দিয়ে সাজানো এই কেকটির দাম ১৬ কোটি টাকা। তবে এত দামি কেক অভিনেত্রীকে কে উপহার দিয়েছেন, তা এখনও স্পষ্ট জানা যায়নি। সামাজিক মাধ্যমে বিষয়টি আলোচনায় আসলে এর দাম নিয়ে ভক্তরা বিস্ময় প্রকাশ করেন।

উর্বশীর জন্মদিনে এমন মহার্ঘ্য আয়োজন এবারই প্রথম নয়। এর আগে ২০২৪ সালে তার জন্মদিনে কণ্ঠশিল্পী হানি সিং তাকে সোনার প্রলেপ দেওয়া একটি কেক উপহার দিয়েছিলেন। চলতি বছরের ১ জানুয়ারি দুবাইয়ের বিশ্বের উচ্চতম হোটেলে নিজের মায়ের জন্মদিন পালন করেন উর্বশী। সেখানেও তার মায়ের জন্য আনা তিন তলা কেকটি ছিল সোনায় মোড়া। সেই কেকের ওপর একটি সোনার মুকুটও বসিয়েছিলেন এই অভিনেত্রী।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝