রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লঞ্চে বাড়তি ভাড়া নয়, অতিরিক্ত যাত্রী নিলে শাস্তি: নৌমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ৫৮)
X

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে লঞ্চভাড়া না বাড়ানোর ঘোষণা দিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না। বিষয়টি কঠোর নজরদারিতে রাখা হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঈদযাত্রা উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সভা অনুষ্ঠিত হয় নৌপরিবহণ মন্ত্রণালয়-এর সভাকক্ষে। এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং নৌ পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী  মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ঈদে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না এবং ভাড়া বাড়ানোরও সুযোগ নেই। মালিকপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং তারা ভাড়া না বাড়ানোর অঙ্গীকার করেছেন।


তিনি জানান, মোবাইল কোর্ট সার্বক্ষণিক তদারকি করবে। আইন ভঙ্গ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সভায় ২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, গতবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল। এবার আরও ভালো ব্যবস্থাপনার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

এসময় মন্ত্রী আরো জানান গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যানজট যেন না হয়, সে বিষয়ে সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশ কাজ করবে। অবৈধ পার্কিং ও ফুটপাতের দোকান উচ্ছেদ করা হবে। সদরঘাট টার্মিনালে কোনো দৌরাত্ম্য বা যাত্রী হয়রানি বরদাস্ত করা হবে না। এছাড়া হকার বা অবৈধ জটলা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

নির্ধারিত সময়েই লঞ্চ ছাড়বে জানিয়ে মন্ত্রী বলেন, নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ও নৌ পুলিশও সক্রিয় থাকবে। মন্ত্রী আরও জানান, ঈদের আগে ও পরে পাঁচ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে, যেন যাত্রীবাহী নৌযান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে।
 এবারের ঈদযাত্রা অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো হবে। যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী শেখ রবিউল আলম। 

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝