রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফটিকছড়িতে ট্রাফিক সার্জেন্টকে হামলা, ডাম্পট্রাক চালক গ্রেপ্তার
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩২ পিএম  আপডেট: ২৫.০২.২০২৬ ৮:২৪ পিএম  (ভিজিট : ৬১)
X

চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে ট্রাফিক সার্জেন্ট ইনস্পেক্টর (টিএসআই) মো. মফিজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ডাম্পট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদর বিবিরহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, নিয়মিত ডিউটির অংশ হিসেবে বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন টিএসআই মফিজ উদ্দিন। এ সময় একটি ডাম্পট্রাক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করতে চাইলে চালক আকবর ক্ষিপ্ত হয়ে ওঠেন।


 একপর্যায়ে তিনি অতর্কিতভাবে মফিজ উদ্দিনকে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হন। ঘটনার পর উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা অভিযুক্ত চালক আকবরকে আটক করে।

আহত পুলিশ সদস্য মো. মফিজ উদ্দিন বলেন, আমি বাসস্টেশনে নিয়মিত ডিউটির অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলাম। কাগজপত্র যাচাইয়ের জন্য ডাম্পট্রাকটি আটক করলে চালক হঠাৎ করে আমার ওপর হামলা চালায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত চালককে আটকের পর আদালতে পাঠানো হয়েছে। 

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝