রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৬ সিটিতে দলীয় প্রশাসক নিয়োগ, এনসিপির নিন্দা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ১৩৭)
X

বিভিন্ন সিটি করপোরেশনে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ার নিন্দা জানিয়েছে বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দলটি নিন্দা জানায়।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া সাংবাদিকদের বলেন, ‘এখানে সচ্ছতার অভাব রয়েছে। নির্বাচনের কোনও ডেডলাইন বা সময়সীমাও উল্লেখ নেই। যে নতুন বাংলাদেশের কথা বলা হয়, সেখানে এ ধরনের নিয়োগ গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।’ 

তিনি বলেন, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হওয়া প্রয়োজন। সরকারের তরফ থেকে দ্রুত রোডম্যাপ দেয়ার দাবি জানাচ্ছি। গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা হতে ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। 


প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে, তারা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম; ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান; খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু; সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী; নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝