বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ফরিদপুরে অস্ত্রসহ রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ গ্রেপ্তার
নাজিম বকাউল , ফরিদপুর
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০২ পিএম   (ভিজিট : ২৭৮)
X

 ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে ডন হিসেবে পরিচিত রাজবাড়ী জেলার কুখ্যাত মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ (৩৬) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। গত (২২ ফেব্রুয়ারি) রোববার দিবাগত রাতে নিশ্চিন্তপুর গ্রামের একটি বাগান থেকে তার সহযোগী অসীম শিকদারসহ (২১) তাকে আটক করা হয়।

ঘটনার রাতে নিশ্চিন্তপুর গ্রামের গোলাম নবীর কাঁঠালবাগানে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় জনতা মাধব ও অসীমকে ঘিরে ফেলে। পরে মধুখালী থানা পুলিশে খবর দিলে এসআই কামরুজ্জামান ও এসআই মোক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে।


তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি পাইপগান ও ২টি সীসার কার্তুজ উদ্ধার করা হয়। সোমবার সন্ধ্যায় মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত মাধব ঘোষ রাজবাড়ী ও আশপাশের জেলার অপরাধ জগতের এক আতঙ্কের নাম।

মাদক ব্যবসা থেকে শুরু করে অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড—সবখানেই তার বিচরণ ছিল। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। মাধব ঘোষের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে ও তার সহযোগীকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝