রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঈদে সরকারি চাকরিজীবীদের টানা ৭-১০ দিনের ছুটির সুযোগ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ১৩৭)
X

আসন্ন ঈদুল ফিতরে টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে এক দিনের ছুটি নিতে পারলেই টানা ৭ দিনের ছুটি ভোগ করবেন তারা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট ৫ দিন নির্ধারণ করা হয়েছে।


সরকারিভাবে, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে। এর আগে ১৭ মার্চ রয়েছে শবে কদরের ছুটি। ১৮ মার্চ বুধবার ছুটি নিতে পারলে টানা ৭ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে ঈদুল ফিতরের পর ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবস। এরপরের দুই দিন ২৭-২৮ মার্চ সাপ্তাহিক ছুটি। যদি কেউ ঈদুল ফিতরের পর ২৪ ও ২৫ মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তিনি টানা ১০ দিনের ছুটি কাটাতে পারবেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝