রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজার কারসাজি ঠেকাতে সরকারের কড়া নজরদারি: বাণিজ্যমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ১১৪)
X

নির্ধারিত ‎বাজারদরের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বানিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার এলাকায় বাজার মনিটরিং করতে এসে তিনি একথা বলেন।
‎পরিদর্শনকালে মন্ত্রী বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বাজার নিয়ন্ত্রণে সরকারকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বাজার তদারকির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ঢাকার মতো বড় শহরের প্রতিটি বাজারে একসঙ্গে সরকারি টিম পাঠানো বাস্তবিকভাবে সম্ভব নয়। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১০টি টিম নিয়মিত কাজ করছে। ব্যবসায়ীদের মনে এই সচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য যে, তারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে আছেন।’

‎তিনি আরও বলেন, ‘বাজার যেন গুটিকয়েক ব্যক্তির হাতে জিম্মি না থাকে সে বিষয়ে সরকারের তীক্ষ্ণ নজর রয়েছে এবং খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।’


আব্দুল মোক্তাদির বলেন, ‘রমজান বা উৎসবের আগে পণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়া খুবই দুঃখজনক। যে পণ্য ৪০-৫০ টাকা ছিল তা হঠাৎ ১২০ টাকায় উঠে যাওয়া কারো ভালো লাগার কথা নয়। অথচ বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে দাম বাড়িয়ে দিচ্ছে।’

‎তিনি ব্যবসায়ীদের উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেন, ‘রমজান মাস সামনে রেখে দয়া করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেবেন না। আমি নিজেও ইবাদত করি, আপনারাও এই পবিত্র সময়ে মানুষের কষ্ট বাড়াবেন না।’
বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘ঢাকা শহরের বিশাল জনসংখ্যার চাহিদাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করবে।‘বাজারদরের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝