উত্তর সিটির জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন
ঢাকা উত্তরে মিলটন ও ঢাকা দক্ষিনে সালাম নতুন প্রশাসক
আবুল কাশেম

অবশেষে বিএনপির দলীয় নেতাদেরকে মেয়রের পদ মর্যাদা ও সুযোগ সুবিধায় ঢাকার উত্তর এবং ঢাকা দক্ষিণসহ দেশের গুরুত্বপূর্ণ ৬টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিলটন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালামকে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকার দুই সিটিসহ দেশের ৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ইতোমধ্যে নতুন নিয়োগ পাওয়া ৬ প্রশাসক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আদেশের কপি পেয়েছেন। অনেকইে যোগদান করেছেন বলে জানা যায়।

অপর ৪ সিটির নতুন প্রশাসকগণ হলেন; খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা এদের সিটি কর্পোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগ করা প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।
এদিকে জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন নতুন ঢাকাসহ দেশের সবসিটি করপোরেশনের সেবার মান বৃদ্ধি, সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীদের কার্যক্রমে স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দলীয় নেতাদের মধ্য থেকে দক্ষ ব্যক্তিদের প্রশাসক নিয়োগ নিচ্ছেন।
ইতোমধ্যে ঢাকার দুই সিটিসহ ৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়েয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞা প্রকাশ এবং নতুন প্রশাসকদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন,ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.সিদ্দিকুর রহমান, সহ সভাপতি কাজী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেটসহ কমিটির নেতৃবৃন্দ।
আ. দৈ. কাশেম




















