শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
ই-পেপার

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে
উত্তরায় দম্পতিকে অচেতন করে বাসায় লুট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫২ পিএম   (ভিজিট : ১১২)
X

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে গত মঙ্গলবার এক দম্পতিকে অচেতন করে বাসার জিনিসপত্র লুট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্ত্রী মারা গেছেন এবং স্বামীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারা যাওয়া ওই নারীর নাম আয়শা আক্তার (৬২)। তাঁর স্বামী আনোয়ার হোসেন (৬৮)। মঙ্গলবার রাতে অচেতন অবস্থায় উদ্ধার করে দুজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা করে চিকিৎসক আয়েশা আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ তাঁর স্বামী আনোয়ার হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ গণমাধ্যমকে জানান, দুই দিন আগে ওই বাসায় একজন কাজের মেয়ে নিয়োগ করা হয়।


ওই গৃহকর্মী তাঁদের কোনো খাবারের সঙ্গে চেতনানাশক প্রয়োগ করে বাসা থেকে বেশ কিছু জিনিসপত্র নিয়ে গেছে বলে অভিযোগ পেয়ে তদন্ত চলছে। রাত পৌনে ৮টার দিকে জরুরি সেবার নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। উত্তরার ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ভবনের ছয়তলায় ছোট ছেলের সঙ্গে থাকতেন এই দম্পতি।

পুলিশ বলছে, দুই দিন আগে বাসার তত্ত্বাবধানকারীর মাধ্যমে মারুফা নামের এক গৃহকর্মীকে নিয়োগ দেওয়া হয়। ছেলে বেড়াতে যাওয়ায় তাঁরা শুধু দুজনই বাসায় ছিলেন। তবে গৃহকর্মীর কোনো পরিচয় বা ঠিকানা পাওয়া যায়নি। কোনো আইডি কার্ড বা ফোন নম্বর রাখা হয়নি।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝