বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের জন্য সচিবদের পাশে চাইলেন প্রধানমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৩ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৬ ১১:২৪ এএম  (ভিজিট : ১৩৩)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছিল, সেটি বাস্তবায়নে সচিবদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা চান। সাড়ে ৪টার দিকে শুরু হয়ে ১৫ মিনিট বৈঠক হয়। বৈঠক শেষে ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী কী কী নির্দেশনা দিয়েছেন তা জানতে চাইলে ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, যেহেতু উনি রাজনীতি করেন, উনার ইশতেহার আছে। সচিবরা সবাই সরকারি কর্মকর্তা, তারা রাজনীতির অংশ না। জনগণ ম্যান্ডেট দিয়েছে জাতীয়তাবাদী দলের ইশতেহার দেখে, নিশ্চয়ই তারা ইশতেহার পছন্দ করেন।


সেই ইশতেহার যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে, সেজন্য প্রধানমন্ত্রী সচিবদের অনুরোধ করেছেন। মেধাকে কাজে লাগিয়ে জনস্বার্থে দেশের জন্য ভালো কাজ করতে বলেছেন। তিনি বলেছেন, আমরা আপনাদের সহযোগিতা চাই।

ইশতেহার বাস্তবায়নে সহযোগিতার বাইরে বৈঠকে আর কোনো গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না, ওনার বক্তব্য হচ্ছে জনগণের প্রত্যাশা তো ইশতেহারে বলা আছে, এজন্য জনগণ ভোট দিয়েছে, সমর্থন করেছে। সুতরাং দেশের ভালোর জন্য উনি ইশতেহার বাস্তবায়নে সহযোগিতা চেয়েছেন। এইটুকুই।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝