রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা
নিজেস্ব প্রতিবেদক

বছর ঘুরে এলো আরেকটি রমজান। পবিত্র এ মাসের চাঁদ দেখা গেছে। আজ (বুধবার) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এই তথ্য জানানো হয়েছে।
রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মাগরিবের নামাজের পর বৈঠকটি শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব।
দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে কি না, তা পর্যালোচনার পর রোজা শুরুর তারিখ ঘোষণা করা হয়।
আ.দৈ/আরএস




















