রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
“রমজানে বিদ্যুৎ সরবরাহ বড় চ্যালেঞ্জ: বিদ্যুৎমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ৯৬)
X

রমজান ও সেচ মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলা করাই মূল চ্যালেঞ্জ বলে হবে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবসে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ-জ্বালানি খাতের পুরোটাকেই চ্যালেঞ্জ বলে মনে করছেন বলে জানিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, রোজা ও সেচ মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি ঠিকমতো সামলানোর পর এ খাতের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হবে।


বেসরকারি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সংগঠন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনে (বিপ্পা) কর্তৃপক্ষ জানিয়েছে রোজার আগে তাদের ৬০ শতাংশ বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না- এ প্রসঙ্গে তিনি বলেন, বিপ্পা নেতারা যদি এ ধরনের কথা বলে থাকেন তবে সেটি নতুন সরকারকে ব্ল্যাকমেইল করার শামিল হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝