রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অলিম্পিক ভিলেজে কনডমের চাহিদা তুঙ্গে, ৩ দিনে শেষ ১০ হাজার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ১৩৬)
X

ইতালির মিলান ও কর্তিনা শহরে চলছে ২৫তম শীতকালীন অলিম্পিক। এই আসরে খেলোয়াড়দের জন্য বিনামূল্যে বিতরণ করা হয়েছিল ১০ হাজার কনডম। কিন্তু এত কনডম মাত্র ৩ দিনেই শেষ হয়েছে বলে জানিয়েছে দ্য সান, এনবিসি নিউজসহ কয়েকটি সংবাদমাধ্যম।

গ্রীষ্মকালীন অলিম্পিকে কনডমের বেশ চাহিদা থাকলেও সাধারণত শীতকালীন অলিম্পিক খুব একটা থাকে না। কিন্তু এবার শীতকালীন অলিম্পিকের মাঝামাঝি সময়ে বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে এসে পড়ায় কনডমের চাহিদা ব্যাপক হারে বেড়েছিল। এ কারণেই সংকট দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কেউ কেউ কনডম সংকটের এই সুযোগে ফায়দা লুটছেন। অনলাইনে একেকটি কনডমের দাম চাওয়া হচ্ছে প্রায় ১২৫ মার্কিন ডলার (১৫ হাজার ৩ শ টাকা)। ১৯৮৮ সালে সিউল অলিম্পিকের পর থেকে নিরাপদ যৌন সম্পর্ক ও যৌনবাহিত রোগ, বিশেষ করে এইডস সম্পর্কে সচেতনতা বাড়াতে বিনামূল্যে কনডম বিতরণ অলিম্পিকের একটি নিয়মিত প্রথা, যা বিশ্বজুড়ে আলোচিত বিষয়ও বটে। 


২০২৪ সালে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিকে সাড়ে ১০ হাজারে বেশি অ্যাথলেটের জন্য ৩ লাখ কনডম সরবরাহ করা হয়েছিল। তবে এবারের শীতকালীন গেমসে প্রাথমিক মজুত ছিল তুলনামূলকভাবে কম।

অলিম্পিক ভিলেজে কনডমের সংকট দেখা দেওয়ায় এইডসসহ বিভিন্ন যৌন রোগের ঝুঁকি বেড়েছে। আয়োজকরা জানিয়েছেন, শিগগিরই আরও কনডম সরবরাহ করা হবে।

তবে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এক খেলোয়াড় বলেছেন, ‘৩ দিনের মধ্যে সব কনডম শেষ হয়ে গেছে। তারা (আয়োজকরা) বলেছে, নতুন চালান আসবে। কিন্তু কবে আসবে কে জানে!’

এবারের শীতকালীন অলিম্পিক শেষ হবে আগামী ২৫ ফেব্রুয়ারি। ১৪টি সোনা, ১৪টি রুপা ও ১১টি ব্রোঞ্জ (মোট ৩৯টি) নিয়ে এই মুহূর্তে পদক তালিকার শীর্ষে আছে নরওয়ে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝