রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেজর হাফিজ জানালেন কেমন হতে যাচ্ছে মন্ত্রিসভা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ৬৬)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মন্ত্রিসভা কেমন হবে সে বিষয়ে কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে বিজয়ী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ বিষয়ে কথা বলেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন তারাই মন্ত্রিসভায় স্থান পাবেন। দুর্নীতির ইতিহাস নেই, জনগণের কাছে যারা আস্থাশীল তারাই স্থান পাবেন। নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হবে মন্ত্রিসভা।’


সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে এ দেশের জনগণ। এ দেশকে বিপথে নেওয়ার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে তারা। সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সহায়তা করার জন্য। দেশের দুর্দিনে তাদের সহায়তা ছাড়া এ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব হতো না।’

নাহিদ ইসলাম এবং শফিকুর রহমানের বাসায় গিয়ে তারেক রহমানের সাক্ষাৎ, রাজনীতির অঙ্গনে সুবাতাস নিয়ে এসেছে। বিরোধীদল হিসেবে তারা শক্ত ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

এসময় তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বিকৃত করা হয়েছে, প্রকৃত ইতিহাস জানতে দেওয়া হয়নি। বাংলাদেশের রাজনীতিবিদরা নিজেদের গুণগান নিয়েই ব্যস্ত ছিলেন। কোনো স্বাধীনতা যুদ্ধ এদেশে হতো না, যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন ৭১-এর মার্চে বিদ্রোহ না করতো।’

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝