রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইজিপির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বাহারুল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৮৯)
X

চুক্তিভিত্তিক নিয়োগে থাকা বাহারুল আলম, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদ থেকে পদত্যাগ করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার পদত্যাগের খবর নিশ্চিত করা হয়েছে।

বাহারুল আলমকে আইজিপি হিসেবে বাংলাদেশ পুলিশ-এর বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলাম এর স্থলাভিষিক্ত হিসেবে ২০২৪ সালের ২১ নভেম্বর নিয়োগ দেওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে তাকে দুই বছরের চুক্তিভিত্তিক মেয়াদের জন্য এই পদে দায়িত্ব দেয়া হয়েছিল।

প্রসঙ্গত, বাহারুল আলম ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিসিএস (পুলিশ) ১৯৮৪ ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশে যোগদান করেন। তার দায়িত্বের মধ্যে রয়েছে স্পেশাল ব্রাঞ্চের প্রধানের পদ এবং পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করা।


২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল ঘটেছিল, যার ধারাবাহিকতায় বাহারুল আলমকে আইজিপি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল। এবার তার পদত্যাগের মাধ্যমে পুলিশ প্রধান হিসেবে নতুন নিয়োগের পথ সুগম হলো।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝