রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির শপথ অনুষ্ঠানে মোদি আমন্ত্রিত হতে পারেন: ডব্লিউআইওএন
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ৬৩)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা জানিয়েছে দলটির একটি সূত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

শনিবার (১৪ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম WION-কে দেওয়া এক সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর আঞ্চলিক কূটনীতিতে ইতিবাচক বার্তা দিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তারেক রহমানের পররাষ্ট্রনীতিতে দক্ষিণ এশিয়াকে আরও প্রভাবশালী ও সংযুক্ত অঞ্চলে পরিণত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।


হুমায়ুন কবিরের ভাষ্য অনুযায়ী, সময় সীমিত হলেও শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের বার্তা বহন করবে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক আরও গতিশীল হবে। নতুন সরকার আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করতে চায় বলেও সাক্ষাৎকারে জানান তিনি।

এ প্রসঙ্গে তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এবং বঙ্গোপসাগরীয় বহুমুখী কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ (বিমসটেক)-এর প্ল্যাটফর্মকে কার্যকরভাবে কাজে লাগানোর আগ্রহের কথাও তুলে ধরেন।

এর আগে নির্বাচনে জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে তারেক রহমানকে অভিনন্দন জানান এবং গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝