বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বিয়ের সাজেই ভোটকেন্দ্রে বর, বললেন— ‘আগে ভোট, পরে বিয়ে’
সৈয়দপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ১৪৮)
X

জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন বিয়ের দিন। ঠিক সেই দিনেই নাগরিক দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে ভোটকেন্দ্রে হাজির হলেন বর মো. সামিউল ইসলাম (৩২)। 

বরের সাজে কনের বাড়িতে যাওয়ার কথা থাকলেও তার আগে তিনি ছুটে গেলেন ভোটকেন্দ্রে। দিলেন নিজের ভোট। আর বললেন, আগে ভোট, পরে বিয়ে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার কথা ছিল সামিউলের। কিন্তু তার আগে সরাসরি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

সামিউল ইসলাম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় বাসিন্দা মো. মনজুরুল ইসলামের ছেলে। বিয়ের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এলাকায় প্রশংসা কুড়িয়েছেন তিনি।


ভোট দেওয়ার পর সামিউল ইসলাম বলেন, ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ত সময়ে, এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট, পরে বিয়ে।

কেন্দ্রে উপস্থিত স্থানীয় ভোটার ও প্রতিবেশীরা তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, সামিউল ভাই সত্যিই অনুপ্রেরণার উদাহরণ। আজ তার মতো একজন যুবককে দেখে আমাদেরও উৎসাহ বেড়েছে, যাতে আমরা সকলে দায়িত্বের সঙ্গে ভোট দিতে আসি।

বিয়ের সাজে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন, এমন উদ্যোগ তরুণ সমাজকে নাগরিক দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝