রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভোটার সহায়তায় প্রার্থীদের কর্মীরা ব্যস্ত, তথ্যকেন্দ্রে ভিড়
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : ৮৮)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। ভোটের দিন কেন্দ্রে গিয়ে ঝামেলা এড়াতে এবং দ্রুত ভোট দেওয়া নিশ্চিত করতে বিভিন্ন প্রার্থীর উদ্যোগে নিজ নিজ নির্বাচনি এলাকায় ভ্রাম্যমাণ তথ্য সেবা কেন্দ্র চালু করা হয়েছে। ভোটের আগের দিন এসব কেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য ভিড় দেখা গেছে।

সপ্তাহখানেক আগে চালু হওয়া তথ্য সেবা কেন্দ্রগুলোতে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। ভোটাররা তাদের ভোটকেন্দ্রের নাম, কক্ষ নম্বর ও সিরিয়াল নম্বর, ঠিকানা পরিবর্তন, কেন্দ্র পরিবর্তন এবং গণভোট সংক্রান্ত তথ্য জানতে ভিড় করছেন। সংশ্লিষ্টরা বলছেন, ভোটারদের দ্রুত ও নির্ভুল তথ্য দেওয়াই তাদের মূল লক্ষ্য।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার গুরুত্বপূর্ণ মোড়ে বিভিন্ন দলের প্রার্থীরা তথ্য সেবা কেন্দ্র স্থাপন করেছেন। বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া, সিপিবির মো. মনিরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ ইফতেখার আহসান এবং জাতীয় পার্টির কাজী আবুল খায়ের পক্ষে কর্মীরা এসব কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।


সবুজবাগ থানার বাসাবো ওহাব কলোনির মাদ্রাসায়ে মোহাম্মদিয়া আরাবিয়া কেন্দ্র এলাকায় বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের পক্ষে দায়িত্ব পালনকারী কর্মী আরাফাত মৃধা রাইজিংবিডিকে বলেন, “আমরা এক সপ্তাহ ধরে ভোটারদের তথ্য সেবা দিচ্ছি। তবে ভোটের আগের দিন ভিড় বেড়েছে। অনেকে ভোটকেন্দ্র, সিরিয়াল নম্বর ও গণভোট বিষয়ে জানতে আসছেন। আমরা তাদের প্রয়োজনীয় তথ্য ও ভোটার স্লিপ প্রদান করছি।”

একই এলাকার বাসাবো উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার পক্ষে দায়িত্ব পালনকারী মোহাম্মদ হাসান বলেন,“ভোটাররা বিশেষ করে গণভোট ও ভোটকেন্দ্রের তথ্য জানতে আগ্রহী।আমরা সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি, যাতে তারা ভোটের দিন কোনো বিভ্রান্তিতে না পড়েন।”

শহীদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয় কেন্দ্র এলাকায় এনসিপি প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়ার পক্ষে কর্মরত মো. রাহাত বলেন, “ভোটারদের সহায়তার জন্যই এই তথ্য কেন্দ্র চালু করা হয়েছে। তারা এখান থেকে দ্রুত প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন।”

তথ্যকেন্দ্রের সেবায় সন্তোষ প্রকাশ করে বাসাবো ওহাব কলোনির বাসিন্দারা বলেন, “ভোটের দিন বেশি ঝামেলা পোহাতে হবে না। সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে সঠিক কক্ষে প্রবেশ করে ভোট দিতে পারব। নির্বাচনে প্রার্থীর উদ্যোগে ভ্রাম্যমাণ তথ্য সেবা কেন্দ্র চালু করায় আমরা এ সুবিধা পাচ্ছি।”

এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন ভোগান্তি এড়াতে ভোটাররা ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ব্যবহার করে নিজ নিজ ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এছাড়া আরো চারটি সহজ পদ্ধতিতে ভোটাররা তাদের কেন্দ্রের তথ্য সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে ইসি।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝