বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
জামায়াতের ভোটারদের আস্থা শুধু আমার ওপর: ফয়জুল করীম
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৮ পিএম   (ভিজিট : ১২৬)
X

আগামীকাল জামায়াতের ভোটাররা আমাকে ছাড়া আর কাকে ভোট দেবেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও বরিশাল-৫ ও ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ফয়জুল করীম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বরিশাল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত নির্বাচন পূর্ব সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ফয়জুল করীম বলেন, আদর্শিক ও কৌশলগত কারণে এই আসনে জামায়াতের ভোটারদের সমর্থন তার পক্ষেই থাকবে। এ ছাড়াও বরিশাল-৫ (সদর) আসনে যিনি জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন তিনিও তাকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।


নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ফয়জুল করীম বলেন, ভোট ইঞ্জিনিয়ারিং বড় উদ্বেগের বিষয়। কেন্দ্র দখল কিংবা ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। ভোটের ফলাফল প্রকাশ হওয়ার আগ পর্যন্ত কেউ শঙ্কামুক্ত নন। এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিষয়ে তিনি বলেন, তার প্রতিপক্ষ যারা রয়েছেন তারা বিগত দিনে বরিশালে কি করেছেন সেটি সবারই জানা। তাদের নতুন করে ভোট দেয়ার কি আছে সেটা আপনারা ভালো করেই জানেন। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বরিশালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝