রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন জালিমরূপে একটি রাজনৈতিক দলের আবির্ভাব: তারেক রহমান
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ৭১)
X

একটি রাজনৈতিক দল নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে। জনগণ সেই রাজনৈতিক দলকে গুপ্ত পরিচয়ে চেনে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন।তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে একটি নতুন জালিম আবির্ভূত হয়েছে। যাদেরকে মানুষ গুপ্ত হিসেবে চেনে। একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নিরীহ মা-বোনদের থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগে প্রতারণা করছে, তারা কীভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে।’


বিএনপি চেয়ারম্যান বলেন, নেতাদের বলব, ১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন। জনগণ পাশে না থাকলে কী হয়- সেটি ৫ আগস্ট দেখা গিয়েছিল।

এর আগে দীর্ঘ দুই দশক পর বরিশালে পৌঁছে নির্বাচনি জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। ঢাকা থেকে হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছানোর পর বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে জনসভায় উপস্থিত হন তিনি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝