রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন করে ধান্দায় নামাদের ‘বেঈমান’ আখ্যা তাজনুভার
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : ৮২)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন বলেছেন,  নতুন যারা ধান্দায় নামছে এরাই সবচেয়ে বড় বেঈমান আর প্রতারক। এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তাজনুভা জাবীন বলেন,  হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের আর শওকত ওসমান। তিনি বলেন,  ‘এত মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে একেকজন উদ্ধত, বেয়াদব বের হইছে।

ছি। একেকজনের বক্তব্য দেখতেসি আর নিজেকে বিশ্বাস করাচ্ছি জুলাই গণ-অভ্যুত্থানের গর্ভ থেকে কোন লেভেলের ধান্দাবাজ এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। কথা বলার সময় এই অহংকার, এই দাম্ভিকতা পরিষ্কার প্রমাণ এদের দৈন‍্যতা সম্পর্কে, মানুষ হিসেবে তাদের অবস্থান সম্পর্কে।’


নিজের অভিজ্ঞতা থেকেই তিনি এমনটা বলছেন জানিয়ে তাজনুভা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তো আছে, কিন্তু নীতি, শিক্ষা, মূল‍্যবোধ, আদর্শে ঘোড়ার ডিম। নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না—এরা কী অসহনীয় পর্যায়ের অযোগ্য।’

এনসিপির সাবেক এই নেত্রী বলেন, ‘আমি নিশ্চিত, যারা পুরনো চাঁদাবাজ আর ধর্ম ব্যবসায়ী তারা না, নতুন যারা ধান্দায় নামছে এরাই সবচেয়ে বড় বেঈমান আর প্রতারক। বাকিদের মানুষের ঘৃণা কামাইতে যুগের পর যুগ লাগছে, এরা দেড় বছরে ওই পর্যায়ে চলে গেছে।’

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝