রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে পালিয়ে যাওয়া লোকজন এখনো দেশ নিয়ে ষড়যন্ত্র করছে
বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ২:৩৩ পিএম  আপডেট: ২২.০১.২০২৬ ২:৪০ পিএম  (ভিজিট : ৯০)
X


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক প্রচারণার শুরুতেই ঘোষণা দিয়েনে,আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে তার দল নির্বাচিত হয়ে সরকার গঠন করলে নবী করিম (স.) এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবেন।  তিনি বলেন, কিন্তু দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়া লোকজন ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়।

এই দেশকে নিয়ে দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় একথা জানান তিনি। তিনি বলেন, উন্নয়নের নাম করে আমরা দেখেছি কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে পাচার করেছে। আমরা এ অবস্থার পরিবর্তন করতে চাই। এ জন্য ধানের শীষের পাশে থাকবেন। আমরা কৃষকের পাশে থাকতে চাই। এ কারণে আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে।

তারেক রহমান বলেন, আমরা দেখেছি গত ১৫/১৬ বছর অন্য দেশের কাছে কিভাবে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল। এজন্য আমি আগে বলেছি দিল্লি নয়, পিন্ডি নয়; সবার আগে বাংলাদেশ। আমি আরেকটি কথা বলেছিলাম, স্বৈরাচার সরকার যখন মানুষের ঘাড়ে চড়ে বসেছিল, সেটা হচ্ছে ‘টেক ব্যাক বাংলাদেশ’। আমরা ‘টেক ব্যাক বাংলাদেশের’ অর্ধেক পথে এসেছি। আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ করেছি। গণতন্ত্রের যাত্রা শুরু করেছি। ১২ তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। 

বিএনপির চেয়ারম্যান বলেন, ১২ তারিখের (ফেব্রুয়ারি) নির্বাচনের পর আমরা বিজয়ী হয়ে জিয়াউর রহমানের মতো খাল খনন করতে চাই। এ সময় উপস্থিত সবাইকে নিয়ে স্লোগান দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, ‘করবো কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। 

বক্তব্যের শেষে সবার কাছে আগামী ১২ তারিখে (ফেব্রুয়ারি) ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে আমরা নবী করিম (স.)-এর ন্যায়পরায়নতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশ পরিচালনা করব।

আ./ দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝