রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভোটারদের হুমকি দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা: সারজিস
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : ১০৪)
X

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কার্ড দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করে ভোট চেয়ে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. সারজিস আলম।

দলটির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ভোটার ও সনাতন ধর্মাবলম্বীদের হুমকি-ধামকি দিচ্ছে। আমরা বলতে চাই- ভয়ের রাজনীতি আর এই বাংলাদেশে চলবেনা।’

বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিক বরাদ্দ পেয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার শোকবার্তার নামে যে লিফলেটটি ঘরে ঘরে নিয়ে গেছে। এটা আল্টিমেটলি ঘরে ঘরে সিমপ্যাথি নেওয়া এবং ভোট চাওয়ার আরেকটি উপায়। আমরা এটা নিয়ে কোনো অভিযোগ করিনি। কড়াইল বস্তির একটি প্রোগ্রামে তারেক রহমান একটি দলীয় প্রধান হিসেবে একটা কার্ড দেখাচ্ছেন। তিনি বলছেন—এটা দিয়ে এই হবে, এই হবে। যেটা নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি কাউকে প্রলুদ্ধ করে ভোট চাইতে পারেন না।’

অভিযোগ করে তিনি আরও বলেন, ‘একজন দলীয় প্রধান যদি তার জায়গা থেকে এভাবে একটা কার্ড দেখায়—যার কোনো অস্তিত নেই। তারা সরকার গঠন করতে পারবে কিনা এটার কোনো নিশ্চিয়তা নাই। সেখানে তিনি এভাবে মানুষকে প্রলুদ্ধ করে ভোট চাইতে পারেন না। তারা এভাবে আচরণবিধি লঙ্ঘন করার পরেও আমরা এখন পর্যন্ত অফিশিয়ালি কোনো অভিযোগ দেইনি।’


বিএনপির নেতাকর্মীরা হুমকি দিচ্ছে—এমন অভিযোগ তুলে সারজিস আলম বলেন, ‘বিএনপির স্থানীয়, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার নেতাকর্মীরা ভোটার ও সনাতন ধর্মাবলম্বীদের হুমকি-ধামকি দিচ্ছে। আমরা বলতে চাই ভয়ের রাজনীতি আর এই বাংলাদেশে চলবেনা। যারা এই দমন পীড়নের রাজনীতি করতে চাইবে তার নজির এক বছর চার মাস আগে বাংলাদেশে স্থাপন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে ভোটারদের কাছে ভোট চাইতে পারি। কিন্তু দিতে হবে, না দিলে দেখে নিবো—এ ধরনের কথা আমরা কোনোভাবে প্রত্যাশা করিনা। আমরা আজকে মৌখিকভাবে অভিযোগ দিয়েছি। প্রয়োজনে লিখিত অভিযোগ দিবো। কিন্তু এটা কোনোভাবে মেনে নিবো না।’

সারজিস আলম বলেন, ‘ছোট খাটো রাজনৈতিক দলের আচরণবিধি লঙ্ঘন নিয়ে আমরা সেভাবে অভিযোগ দেইনি। আমরা মনে করি—একটু এদিক ওদিক হতে পারে। আমরা আমাদের জায়গা থেকে সুষ্ঠু প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছি। ভোটার, আমাদের কর্মী, সমর্থক ও দলীয় নেতাকর্মী এবং ১০ দলের কাউকে যদি ভয় দেখানোর চেষ্টা করা হয় তাহলে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। নাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। এই বাংলাদেশ আগের বাংলাদেশ না।’

স্বচ্ছ নির্বাচনের জন্য সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘একটা রাজনৈতিক দল দমন-পীড়ন করবে আর বাকীরা নাটক দেখবে? নাটক দেখার সময় আর বাংলাদেশে নাই। অন্যান্য রাজনৈতিক দলকে বলে দিচ্ছি—আমরা এখন পর্যন্ত কাউকে ধমক দেইনি, দিবোনা। এটা আমাদের রাজনৈতিক ক্যারেক্টারে নাই। বিএনপির পক্ষ থেকে যে কার্ডের কথা বলা হচ্ছে—এই কার্ড দিয়ে জনগণকে তেল-চাল-ডাল দিবে। তারা কি জনগণকে অক্ষম করতে চায়? আমরা একটা স্বচ্ছ নির্বাচন চাই—এজন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝