রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ৬৭)
X

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ছয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র বুৎসুদ্দী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ধারণা, সিগারেটের আগুন থেকে এই ঘটনা ঘটতে পারে।


আগুনের খবরে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক স্বজন রোগীকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি করে ভবন থেকে বের হন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝