রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বহু নাটকীয়তার পর মাঠে গড়াল বিপিএল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ১১৯)
X

স্থগিতের আশঙ্কা কাটিয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) থেকেই আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বিপিএলের দুটি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা।

এই দুটি ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান। বৃহস্পতিবার রাজধানী গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

এদিন রাত ৮টার দিকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্মকর্তারা। পরে রাত সাড়ে ১০টার দিকে নাভানা টাওয়ারে যান ক্রিকেটাররাও। তাদের সঙ্গে বৈঠকের পরই বিপিএল শুরুর ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী এক্সপ্রেস-চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানসের ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচ দুটি শুক্রবার দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। শুক্রবারের পূর্ব নির্ধারিত ম্যাচগুলো হবে শনিবার। শনিবারের ম্যাচগুলো হবে রোববার।


এছাড়া এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ আগামী ১৯ জানুয়ারি হওয়ার কথা থাকলেও তা ২০ জানুয়ারি নেওয়া হয়েছে। তবে, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি আগের মতোই রাখা হয়েছে বলে জানা গেছে।

মূলত ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না গেলে বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা— এ নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেন বিসিবির বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল।

পরিচালক হিসেবে তার পদত্যাগের জন্য বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিলেও তা করেননি তিনি। বৃহস্পতিবার বিকেলে তাকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয় বিসিবি। পরে ক্রিকেটারদের সংগঠন কোয়াব সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তকে স্বাগত জানায়।

দুপুরে কোয়াবের সংবাদ সম্মেলনে বিপিএল বয়কট করার পেছনে আরও ৪টি কারণের কথা উল্লেখ করেন ক্রিকেটাররা। এর মধ্যে ঢাকার ক্রিকেটের চলমান সংকট নিরসন, নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ এবং সুযোগ-সুবিধা বৃদ্ধি ও ক্রিকেটারদের ফিক্সিংয়ের অভিযোগে অঘোষিত নিষেধাজ্ঞা দেয়া— এসব বিষয়েও দ্রুতই উদ্যোগ নেয়ার আশ্বাস দেওয়া হয়।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝