বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ঢাকা-২ জামায়াতের প্রার্থী আবদুল হক মনোনয়ন বৈধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ১৪৩)
X

রাজধানীর উপকণ্ঠে ঢাকা-২ আসনে বাংলাদেশ  জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরআগে রিটার্নিং কর্মকর্তা জামায়াতে ইসলামীর মনোনীত  আবদুল হকের প্রার্থীতা বাতিল করে ছিলেন।

অবশেষে রিটার্নিং কর্মকর্তার  আদেশের বিরুদ্ধে করা আপিল গ্রহণ করেছেন নির্বাচন কমিশন এবং আগের আদেশ খারিজ করে দিয়েছেন । এই আদেশের ফলে ঢাকা-২ আসনে এবার বিএনপির প্রার্থী  সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের  প্রতিদ্বন্দ্বি হিসেবে  ভোটের মাঠে লড়বেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল হক।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির চতুর্থ দিনে তার প্রার্থীতা ফিরিয়ে দেওয়ার এই আদেশ দেওয়া হয়। ফলে এই আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার পথ সুগম হলো।

এর আগে গত ৩ জানুয়ারি যাচাই-বাছাইয়ের সময় কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেন।

কর্নেল (অব.) আবদুল হক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন ‘রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র (রাওয়া) সভাপতি। কর্নেল (অব.) আবদুল হকের প্রার্থিতা ফিরে আসায় ঢাকা-২ আসনে তার সঙ্গে বিএনপির প্রার্থী আমানের সঙ্গে লড়াই জমবে বলে মনে করেন ভোটাররা। এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝