বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
মোস্তাফিজকে বিশ্বকাপ দল থেকে বাদ দিতে পরামর্শ দিয়েছে আইসিসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৬:১০ পিএম   (ভিজিট : ১৪৯)
X

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তবে মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে প্রস্তাব দিয়েছে আইসিসি।

সোমবার (১২ জানুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, আইসিসিকে চিঠি দিয়েছি, এখন আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি আমরা। এর মধ্যে একটা জিনিস ঘটেছে, আপনাদেরকে আমার জানানো প্রয়োজন। সেটা হচ্ছে আইসিসির যে নিরাপত্তা দল আছে, নিরাপত্তার দায়িত্বে যারা আছে তারা একটা চিঠি দিয়েছে।


তিনি আরও বলেন, সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা জিনিস হচ্ছে মোস্তাফিজ যদি বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হয়, দুই হচ্ছে বাংলদেশ দলের যারা সমর্থক আছে উনারা যদি জাতীয় দলের জার্সি পড়ে যদি ঘোরাফেরা করে। তিন হচ্ছে, নির্বাচন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি।

বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরাপদ স্থানে আয়োজন করা হোক এমন দাবি জানিয়েছিল বাংলাদেশ। তবে গুঞ্জন উঠেছে, কলকাতা থেকে টাইগারদের ম্যাচ সরানোর প্রস্তাব দিতে পারে আইসিসি। কিন্তু ভারত বা আইসিসির যদি এরকম কোনো পরিকল্পনা থাকে, তা গ্রহণ করবে না বাংলাদেশ বলে জানান ক্রীড়া উপদেষ্টা।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝