রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশ খেলতে পারবে না: আসিফ নজরুল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ৭৮)
X

ভারতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই, তাই ভেন্যু পরিবর্তনের বিষয়ে নতি স্বীকার না করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সামনে এই অঙ্গীকারের কথা জানান তিনি। 

ভারতের সঙ্গে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে নিরাপত্তা উদ্বেগের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রতিবেশী দেশটিতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ জানিয়ে দুই দফা চিঠিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেই চিঠির জবাবের পর বিশ্বকাপ খেলা বা না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। এরপর আজ গণমাধ্যমের খবর, বাংলাদেশের ম্যাচের ভেন্যু কলকাতা ও মুম্বাই থেকে সরিয়ে নেয়ার কথা ভাবলেও সেই ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা খুবই কম। এর বদলে দক্ষিণ ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজন করা হতে পারে।


কিন্তু আইসিসি এমন কোনো সিদ্ধান্ত নিলে তা মেনে নেয়া হবে না বলে স্পষ্ট হুশিয়ারি দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। গণমাধ্যমকে তিনি বলেন, 'আইসিসির সিকিউরিটি টিম চিঠিতে বলেছে তিনটা বিষয় হলে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে।'

তিনি আরও বলেন, 'সিকিউরিটি টিমের এই কথা প্রমাণ করে, ভারতে বিশ্বকাপ খেলার কোনো পরিবেশ নেই। সেখানে বাংলাদেশ বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে। আইসিসি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকলে আমাদের অবশ্যই শ্রীলঙ্কায় খেলার সুযোগ হওয়া উচিত। ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে নতি স্বীকার করবো না।'

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরের পর্দা উঠবে। বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ কলকাতায় তিনটি ম্যাচ খেলবে। ৭ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা টাইগারদের। এরপর একই ভেন্যুতে  ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে তারা।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝