রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জকসুর ২৩ কেন্দ্রের ফলাফলে শিবিরের ভিপি রিয়াজুল ২৮১৯, ছাত্রদলের রাকিব ২৬৯১ ভোট
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৯৪)
X

বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক বিএনপি সমর্থিত ছাত্রদল এবং জামায়াতে ইসলামী সমর্থিত  ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন প্যানেলে তুলুম প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ।

এদিকে জকসু নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ফের ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে এসেছে ছাত্রশিবির ‘সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।

 ২৩ কেন্দ্রে ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ২৬৯১ ভোট। প্রতিদ্বন্দ্বী উভয় প্রার্থীর মধ্যে ১২৮ ভোটের ব্যববধান রয়েছে।

এর আগে ২০টি কেন্দ্রের ভোট গণনার ফলাফল পর্যন্ত ছাত্রদলের ভিপি প্রার্থী একেএম রাকিব এগিয়ে ছিলেন। নতুন তিনটি কেন্দ্রের ভোটের ফলাফলে এই নাটকীয় পরিবর্তন এসেছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় সর্বশেষ গণিত, ইসলামিক স্টাডিজ ও আইইআরের (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ফলাফল ঘোষণা করা হয়।

মোট ২৩ কেন্দ্রে ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ২৬৯১ ভোট। প্রতিদ্বন্দ্বী উভয় প্রার্থীর মধ্যে ১২৮ ভোটের ব্যববধান রয়েছে।

এ ছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ মোট ২৯৮২ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কুবরা মোট ১২৩৯ ভোট পেয়েছেন। তাছাড়া এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা মোট ২৬৪৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ২৩২০ ভোট পেয়েছেন।

এদিকে, শীর্ষ তিন পদসহ অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদ দুটিতে এখনো ছাত্রদল এগিয়ে আছে। এ ছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।


আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝