রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে ছড়ানো দ্বিধার বিষয়ে নজরদারি চালাচ্ছে সরকার
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৭:৩০ পিএম   (ভিজিট : ৯৯)
X

নির্বাচনের বিপক্ষে যারা দ্বিধা ছড়াচ্ছে তাদের প্রোফাইল সরকারের নজরে আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ।

প্রেস সচিব বলেন, ‘নির্বাচনের বিপক্ষে যারা দ্বিধা ছড়াচ্ছে তাদের প্রোফাইল সরকারের নজরে আছে।’ তিনি বলেন, ‘পোস্টাল ব্যালটে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন তালিকাভুক্ত হয়েছেন। অভূতপূর্ব সাড়ার কারণে ভোটের গাড়ির সংখ্যা ১০ থেকে ৩০টি করা হচ্ছে।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের পোস্টাল ব্যালটের মডেল নিয়ে ইইউ, ইউএনডিপি, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ আগ্রহ দেখিয়েছে। এটি বর্তমান সরকারের অন্যতম সাফল্য।’

শফিকুল আলম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। বডিক্যাম থাকছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে অ্যাপ ডেভেলপ করা হচ্ছে।’


এ সময় তিনি জানান, গণভোটের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে ইমামদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। অন্যান্য ধর্মের যাজকদের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করতে বৈঠক হয়েছে।

রানা প্রতাব হত্যাকাণ্ডের বিষয়ে প্রেস সচিব বলেন, রানা প্রতাব বৈরাগীর হত্যায় ধর্মীয় কোনো উসকানি নেই। রানা চরমপন্থি রাজনীতি করতেন। নিজেদের আন্তকোন্দলের জেরেই তিনি খুন হয়েছেন। তিনি একটি হত্যা মামলার আসামি।

প্রেস সচিব আরও বলেন, এ সরকার এরই মধ্যে দেশের ইতিহাসে হাদি ও খালেদা জিয়ার জানাজাসহ ৩টি বড় ইভেন্ট কভার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মবিশ্বাস এরপর আরও বেড়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝