রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ৯৭)
X

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নির্দিষ্ট কোনো লক্ষ্যে হামলা কিনা, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। 

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। সোমবার (৫ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। ঘটনার সময় ভ্যান্স ও তার পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না বলে নিশ্চিত করেছে সিএনএন। তবে এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় পুলিশ।

কর্তৃপক্ষের ধারণা, ভাইস প্রেসিডেন্টের বাসভবনের ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় ওহাইওতে ভ্যান্সের বাসভবনের জানালার কাঁচ ভাঙা। কীভাবে বা কী কারণে জানালাগুলো ভেঙেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


আইনপ্রয়োগকারী সংস্থার একজন কর্মকর্তা জানান, এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির লক্ষ্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অথবা তার পরিবারের সদস্যরা ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সিনসিনাটি পুলিশের ডিসপ্যাচারের বরাতে ফক্স নিউজ জানিয়েছে, সোমবার রাত প্রায় ১২টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস পুলিশকে সহায়তার জন্য ডাকে। গোয়েন্দা সংস্থাটি ওই সময় একজন ব্যক্তিকে ‘দৌড়ে যেতে’ দেখতে পায়। পরে তারা সাহায্যের জন্য ছুটে আসে।

তবে ঘটনার প্রকৃত কারণ এবং আটক ব্যক্তির উদ্দেশ্য সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই ব্যক্তির পরিচয়ও প্রকাশ করেনি পুলিশ।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝