রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভোটের ছবি-ভিডিও শেয়ার করে এনআইডি ব্লক
পোস্টাল ব্যালটে ভোটারদের সর্তক বার্তা ইসির
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৬:৫২ পিএম  আপডেট: ০৩.০১.২০২৬ ৬:৫৮ পিএম  (ভিজিট : ১৩৪)
X

জাতীয় নির্বাচন কমিশন আগাম সর্তক বার্তা জারি করেছেন, পোস্টাল ব্যালটে ভোটদানের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করাসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

আজ শনিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ইসির সংশ্লিষ্ট দপ্তর। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় পরিস্কার বলা হয়েছে, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও একই সঙ্গে দায়িত্ব।

 ভোট প্রদানের তথ্য কিংবা ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র ব্লক করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ভোটের যেকোনো ধরনের পোস্ট দেওয়া বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য ইসি ভোটারদের অনুরোধ জানিয়েছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝