রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইপিএল থেকে মুস্তাফিজকে ছেড়ে দিলো কেকেআর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ১১৫)
X

আগেই আভাস মিলেছিল, এবার আনুষ্ঠানিক ঘোষণা এলো। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশ অনুসারে আইপিএলের আসন্ন মৌসুমের দল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী আইপিএলের পরবর্তী পর্বের আগে মোস্তাফিজুর রহমানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বোর্ডের পরামর্শ ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আইপিএল কর্তৃপক্ষ কেকেআরকে একজন বিকল্প খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ দেবে বলেও জানানো হয়।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা তৈরি হয়। এর প্রভাব পড়ে সাধারণ মানুষের মধ্যেও। এমন পরিস্থিতিতে আইপিএলের নিলাম থেকে মোস্তাফিজকে দলে নেওয়ায় কলকাতার মালিক শাহরুখ খানের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন কিছু ক্রিকেটপ্রেমী ও রাজনৈতিক নেতারা।


বিশেষ করে কয়েকজন বিজেপি নেতার প্রকাশ্য আপত্তির পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। চাপের মুখে শেষ পর্যন্ত বিসিসিআই কলকাতাকে মোস্তাফিজকে দলে না রাখার নির্দেশ দেয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এ বিষয়ে বিজেপি নেতা বাগচির একটি মন্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়। তিনি দাবি করেন, কোনো বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে খেলবেন না—এমন অবস্থান তারা নিতে চান। তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোচিত হয়।

এদিকে বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে বোর্ডের এক কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও উদ্ভূত পরিস্থিতির কারণেই কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নিয়ম অনুযায়ী বিকল্প খেলোয়াড় নেওয়ার সুযোগ পাবে কলকাতা।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝