রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অ্যাটর্নি আসাদুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ, আরশাদুরকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি নিয়োগ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ৮৮)
X

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। একই সাথে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলের দাখিল করা ২৭ ডিসেম্বরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। পদত্যাগের তারিখ থেকে এটি কার্যকর হবে। এর আগে, গত ২৭ ডিসেম্বর রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ।

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনয়নপত্র কেনার পর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন মো. আসাদুজ্জামান।

ভারপ্রাপ্ত অ্যাটর্নি আরশাদুর রউফ:

এদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১ জানুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে। এর আগে গত ২৮ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর দুদিন পর ওই বছরের ৭ আগস্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্যক্তিগত অসুবিধার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দেন। এর পরের দিন, ৮ আগস্ট সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করেন। গত ২৭ ডিসেম্বর তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝