রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৭:৫২ পিএম   (ভিজিট : ৫৩৭)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিতহবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন সিন্ডিকেটের সদস্য অধ্যাপক বিল্লাল হোসাইন।

তিনি বলেন, জকসু নির্বাচন আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা দুপুরে সিন্ডিকেট সভায় ৬ জানুয়ারি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। 


উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে জকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে সকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে জকসু স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। 

এতে ক্ষোভ দেখা দেয় শিক্ষার্থীদের মাঝে। এ সময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন। পরবর্তীতে দুপুর ২টার দিকে পুনরায় সিন্ডিকেট মিটিং ডাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝