রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-১১ আসনে ভোটের লড়াইয়ে মনোনয়ন ফরম জমা নাহিদ ইসলামের
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৮:১৩ পিএম  আপডেট: ২৯.১২.২০২৫ ৮:১৯ পিএম  (ভিজিট : ১১৫)
X

ঢাকা-১১ আসনে (রামপুরা-বাড্ডা-ভাটারা-হাতিরঝিল আংশিক) মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (ডিসেম্বর ২৯) নাহিদ ইসলামের পক্ষে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্যসচিব তামিম আহমেদ, প্রস্তাবকারী ওমর ফারুক, সমর্থনকারী মো. সামীর হোসেনসহ এনসিপির নেতারা।

নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানানো হয়।জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচন করছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।


এ আসনে জামায়াতের প্রার্থী ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।

জামায়াতের নেতৃত্বাধীন জোটের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা ঘোষণার পরপরই নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান আতিকুর রহমান।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝