রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খলিলুর রহমান স্পষ্ট করলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার গুঞ্জন ভুয়া
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৮ পিএম   (ভিজিট : ১১৯)
X

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা হি‌সে‌বে দা‌য়িত্ব পাওয়ার বিষয়‌টি নাকচ ক‌রে‌ছেন। তি‌নি ব‌লে‌ছেন, এটা ‌গুজব।

সোমবার (২৯ ডি‌সেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সে‌নের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। প‌রে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন তি‌নি।


খলিলুর রহমান ব‌লেন, আমার স্বরাষ্ট্র উপ‌দেষ্টার হওয়ার বিষয়‌টি গুজব। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে ব‌লে দে‌শের কিছু গণমাধ‌্যম সংবাদ প্রকাশ ক‌রে‌ছে।

উল্লেখ্য, স্বরাষ্ট্র উপ‌দেষ্টার প‌রিবর্ত‌নের আলোচনার ম‌ধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন।


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝