রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাদি হত্যা মামলার আসামি গ্রেপ্তারের সংবাদকে গুজব বলল পশ্চিমবঙ্গ পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৫:২৯ পিএম   (ভিজিট : ১০২)
X

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সদস্যদের হাতে  ৫ জন বাংলাদেশি নাগরিকের আটক হওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সোমবার (২৯ ডিসেম্বর) ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।

সোমবার সকাল থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে খবর ছড়ায়, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর শেখকে সহায়তা করার অভিযোগে রবিবার (২৮ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ ৫ জন বাংলাদেশিকে আটক করেছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে রটানো খবর অনুসারে, মো. মাসুদুর রহমান বিপ্লব (আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী), তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী (সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা), রাকিবুল ইসলাম (মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা), রুবেল (ছাত্রলীগ নেতা) এবং ফিলিপস (বর্ডার এলাকায় মানবপাচারের সঙ্গে জড়িত)-  এই পাঁচ বাংলাদেশের নাগরিককে গ্রেপ্তার করেছে এসটিএফ। 

বিষয়টি সামনে আসার পরেই পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, “আমরা লক্ষ্য করেছি যে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে- এমন কিছু খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা। এই গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।”


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝