বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বিএনপির মঞ্জুরুল
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬ পিএম  আপডেট: ২৮.১২.২০২৫ ৭:০২ পিএম  (ভিজিট : ১৩৪)
X

কুমিল্লা-৪ এর বিএনপি থেকে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেছেন,  জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে চেনেন না । 
আজ দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন তিনি।


হাসনাত আব্দুল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, হাসনাত আব্দুল্লাহকে তো আমি চিনি ই না। এ পর্যন্ত কোনোদিন দেখা হয়নি। ছেলের সাথে আমার পরিচয় নাই কিছুই নাই। আগেও ছিল না এখনো নাই, আমি তাকে কোনোদিন দেখিই নাই। তার বিষয়ে আমি কীভাবে বলব।

তিনি আরো বলেন, ভোটের মাঠে দ্বি-মুখী বুঝি না, ত্রিমুখী ও বুঝি না। আমি সবসময়ই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন করেছি। এবার ও সেভাবেই নির্বাচনে কাজ করছি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত ১৭ বছরে মানুষ ভোটের মাঠে যেতে পারেনি। তারা এবার ভোটের প্রতি আগ্রহী। তাই আমরা আশা রাখি, এবারের ভোটের মাঠের পরিবেশ স্বাভাবিক থাকবে এবং মানুষ আগ্রহ নিয়ে ভোট দিবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝