রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সরকার ৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৪:০৯ পিএম   (ভিজিট : ৭৯)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর এবং সুবিধাভোগী দেশের বিভিন্ন এলাকায় এখনো অনেক ভূয়া মক্তিযোদ্ধাদের দাপট রয়েছে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভূয়া মক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ চলছে।

এদিকে গত ২৪ ডিসেম্বর ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে গেজেট জারি করা হয়েছে সরকার। এর আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ এর ৬ (গ) ধারা এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) এ দেওয়া ক্ষমতাবলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০১তম সভার সিদ্ধান্ত মোতাবেক এদের গেজেট বাতিল করা হয়েছে।

এদের মধ্যে বেসামরিক, ভারতীয় তালিকা, লালমুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী, শহীদ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধারা রয়েছেন।
জামুকা সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা না হয়েও তারা সনদ নিয়েছেন। যাচাই-বাছাইয়ে সেটি প্রমাণিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে।

আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝