রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনসিপি নেতা আখতারের দুই মামলায় জামিন লাভ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৩:৩১ পিএম  আপডেট: ২৮.১২.২০২৫ ৩:৩৫ পিএম  (ভিজিট : ৫৪)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন বিভিন্ন অভিযোগে দায়ের করা দুই মামলায় জামিন পেয়েছেন। আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার এই জামিন আবেদন মঞ্জুর করেন। আখতার হোসেনের আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক  গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ শাহবাগ থানায় বিগত সরকারের আমলে করা ভিন্ন ভিন্ন অভিযোগের দুটি মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আদালত শুনানি শেষে তার জামিন আদেশ দেন।

আইনজীবী আরও বলেন, আখতার হোসেনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা ছিল। এর মধ্যে কয়েকটি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। আজ নতুন করে আরও দুটি মামলায় জামিন পেলেন।

বিগত সরকারের আমলে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ থানায় এসব মামলা দায়ের করা হয়েছিল বলে জানান সংশ্লিষ্ট আইনজীবী।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝