বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
খালেদা জিয়ার আসনের মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৮:২০ পিএম   (ভিজিট : ১৩৫)
X

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে দলের গাবতলী উপজেলা কমিটির সভাপতি মোর্শেদ মিল্টনও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মোর্শেদ মিল্টনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রভাষক আশরাফ হোসেন।


মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান। এর আগে খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭ আসনে তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জেলা নির্বাচন কার্যালয় ছাড়াও শাজাহানপুর ও গাবতলী উপজেলা থেকে মনোনয়নপত্রগুলো সংগ্রহ করেন দলীয় নেতারা।

এ বিষয়ে মোর্শেদ মিল্টন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মনোনয়নপত্র উত্তোলন করার জন্য বলা হয়েছে। তাই আমরা সাময়িকভাবে মনোনয়নপত্র তুলেছি। দলীয় নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝