রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী থেকে গ্রেপ্তার আতাউর রহমান বিক্রমপুরী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৫ পিএম   (ভিজিট : ১৩৯)
X

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।


তিনি বলেন, নরসিংদী থেকে আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে তাকে গ্রেপ্তার করা হয়। 
আতাউর রহমান বিক্রমপুরীকে জিএমপিতে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তালেবুর রহমান।

তিনি আরও বলেন, আতাউর রহমানের বিষয়ে তিন মাসের ডিটেনশন আদেশ আছে। সেজন্য জিএমপি অনুরোধ করেছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝