রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কায় বাতিল বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৮:১২ পিএম   (ভিজিট : ১১৫)
X

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান পরিস্থিতিতে বড় পরিসরের জনসমাগমপূর্ণ অনুষ্ঠান আয়োজনকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আগের দিন হওয়ায় সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় সমাগমের সম্ভাবনা রয়েছে।

এই প্রেক্ষাপটে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের প্রয়োজনীয় ক্লিয়ারেন্স বা ‘সবুজ সংকেত’ পায়নি বিসিবি।
যদিও আয়োজকরা টেকনিক্যাল ও লজিস্টিক সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলেন, তবে সার্বিক নিরাপত্তা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।


সংশ্লিষ্টরা জানান, বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা কঠিন হতে পারে—এমন আশঙ্কাও ছিল।

এর আগে ২০ ও ২৩ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সম্ভাব্য তারিখ হিসেবে আলোচনায় আসে। তবে নিরাপত্তা ঝুঁকি এবং স্টেডিয়ামের বাইরে জনসমাগম নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে—এমন আশঙ্কায় সেসব প্রস্তাবও বাতিল করা হয়।

শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় বিপিএল ১৩-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিসিবি।


আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝