রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিমানবন্দরে ব্যাগেজ নিরাপত্তায় নতুন পদক্ষেপ, যুক্ত হলো বডি ক্যামেরা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৮ পিএম   (ভিজিট : ১৫০)
X

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সব আন্তর্জাতিক এয়ারলাইন্সের ব্যাগেজের নিরাপত্তায় দায়িত্বরত কর্মীদের জন্য বডি ওর্ন ক্যামেরা সংযোজন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

 বুধবার (১৭ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এর মাধ্যমে যাত্রীদের লাগেজের শতভাগ সুরক্ষা নিশ্চিত হবে। অনেক সময় অন্য বিমানবন্দরে যাত্রীর লাগেজ কাটা হলেও এই বিমানবন্দরে নেমে আমাদের কর্মীর ওপর দোষ চাপানোর চেষ্টা করা হয়। 


বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে ট্রাফিক স্টাফরা যেমন তাদের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকবে, তেমনই যাত্রীর লাগেজও থাকবে সুরক্ষিত। অর্থাৎ তিনি যেমন নিয়ে এসেছেন তেমনই হাতে পাবেন।

তিনি আরও বলেন, এতদিন শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের লাগেজ হ্যান্ডলিংয়ে নিযুক্ত স্টাফদের বডি ক্যমেরা ছিল, এখন থেকে সব এয়ারলাইন্সের লাগেজ সরবরাহে নিযুক্ত বিমানের স্টাফদেরও ক্যামেরো সরবরাহ করা হয়েছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেসব এয়ারলাইন্সগুলোর জন্য গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করছে, তাদের ক্ষেত্রে এই বডি ওর্ন ক্যামেরা উদ্যোগটি একটি অভিন্ন নিরাপত্তা ও স্বচ্ছতার মানদণ্ড নিশ্চিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আ.দৈ/আরএস




 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝