রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিডল্যান্ড ব্যাংক ও মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৫১ পিএম   (ভিজিট : ৩০৩)
X

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. এবং মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড-এর একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার একটি অত্যাধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যা উন্নত ফার্টিলিটি চিকিৎসা ও মানবিক, রোগী-কেন্দ্রিক সেবা প্রদান করে থাকে। 

গত ৮ ডিসেম্বর ঢাকার গুলশান-২ অবস্থিত মিডল্যান্ড ব্যাংক পিএলসি. এর প্রধান কার্যালয়ে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মিডল্যান্ড ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) জনাব মো. নজমুল হুদা সরকার এবং মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ারের চিফ কনসালট্যান্ট ডা. লুবনা ইয়াসমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই অংশীদারিত্বের আওতায় মিডল্যান্ড ব্যাংকের সকল ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার থেকে সম্পূর্ণ বিনামূল্যে প্রথম স্ক্রিনিং সেবা গ্রহণ করতে পারবেন, যার মধ্যে কনসালটেশন, আল্ট্রাসনোগ্রাফি ও কাউন্সেলিং অন্তর্ভুক্ত। 

এছাড়াও কার্ডধারীরা সকল প্যাথলজিক্যাল পরীক্ষায় ২৫% ছাড়, সকল রেডিওলজি ও ইমেজিং পরীক্ষায় ৫% ছাড়, আইভিএফ প্যাকেজে ১০,০০০ টাকা ছাড় এবং আইইউআই প্রক্রিয়ায় ২,০০০ টাকা ছাড় উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের কার্ড বিভাগের প্রধান জনাব মো. আবেদ-উর-রহমান এবং মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার (অপারেশনস) মেহমুদ হাসান জয়সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝