রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ মোবাইল ফোন ১৬ ডিসেম্বরও বন্ধ হচ্ছে না, সময় বাড়ল
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:২৬ পিএম   (ভিজিট : ২১৪)
X

দেশে অবৈধ পথে ও চোরাই মোবাইল ফোন আনা বন্ধের লক্ষ্যে ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু করার কথা ছিল সরকারের। 

তবে অনেক মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী অদ্যাবধি তাদের অবিক্রীত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহের তথ্য কমিশনে দাখিল করতে পারেনি। সে কারণে তাদের সুবিধার্থে ১৬ ডিসেম্বর পরিবর্তে আগামী ১ জানুয়ারি ২০২৬-এ এনইআইআর সিস্টেম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনইআইআর সিস্টেম চালুর প্রেক্ষাপটে, দেশের সব মোবাইল ফোন ব্যবসায়ী কর্তৃক ইতঃপূর্বে আমদানীকৃত মোবাইল হ্যান্ডসেটসমূহের মধ্যে অবিক্রিত/স্থিত সব মোবাইল হ্যান্ডসেটসমূহের এনইআইআর ও সংশ্লিষ্ট তথ্যাদি এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য ১৫/১২/২০২৫ পর্যন্ত সময় প্রদান করা হয়েছিল।


লক্ষ করা যাচ্ছে, অনেক মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী অদ্যাবধি তাদের অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহের তথ্য কমিশনে দাখিল করতে পারেনি। যেসব মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী এখনো তাদের অবিক্রীত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহের তথ্য দাখিল করতে পারেননি তাদের সুবিধার্থে ১৬/১২/২০২৫ তারিখের পরিবর্তে আগামী ০১/০১/২০২৬ এ NEIR সিস্টেম চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ প্রেক্ষিতে অবিক্রীত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহ নেটওয়ার্কে আত্তীকরণের সুবিধার্থে তথ্য দাখিলের সময়সীমা আগামী ৩১/১২/২০২৫ পর্যন্ত বর্ধিত করা হলো। এমতাবস্থায়, উল্লেখিত হ্যান্ডসেটসমূহের IMEI ও সংশ্লিষ্ট তথ্যাদি NEIR সিস্টেমে অন্তর্ভুক্তকরণের জন্য আগামী ৩১/১২/২০২৫-এর মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাট অনুযায়ী তথ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল মোবাইল ফোন ব্যবসায়ীগণকে অনুরোধ জানানো হলো।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝