রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তফসিল ঘোষণার পর জামায়াতের বক্তব্য
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৮:১৬ পিএম   (ভিজিট : ১১৯)
X

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বৃহস্পতিবার জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২১ জানুয়ারি।

এদিকে তফসিলকে স্বাগত জানিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আলী আহাসন জুবায়ের বলেছেন, নির্বাচন নিয়ে সংশয় থাকলেও তপশিল ঘোষণা আমাদের আশ্বস্ত করেছে।


ইসিকে আহ্বান জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা এখন ইসির প্রধান দায়িত্ব। এটি নিশ্চিত করা ছাড়া নির্বাচন অর্থবহ করার সুযোগ নেই।

অতীতে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, অতীতে দেখা গেছে নির্বাচনের আগে অনেক বিষয়ে আশ্বস্ত করা হলেও নির্বাচন সুষ্ঠু করা যায়নি। আশা করব আগামী নির্বাচনে এই ধারার পরিবর্তন হবে।


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝