আদিলুর-রিজওয়ানা-আসিফ নজরুল আরো ৩ মন্ত্রণালয়ের দায়িত্বে
নিজস্ব প্রতিবেদক :

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্র প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মাহফুজ আলম এতদিন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। গতকাল বুধবার এই দুই উপদেষ্টা পদত্যাগের পর আজ ওই তিন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করেছে সরকার।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় দায়িত্ব পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অ্যাডভোকেট আদিলুর রহমান খান আগের দুটি মন্ত্রণালয়ের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া আগের দুই মন্ত্রণালয়ের সঙ্গে নতুন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড.আসিফ নজরুল।
আ. দৈ./কাশেম




















