মেট্রোরেলের ভ্যাটের প্রস্তাব প্রত্যাহারে রাজস্ব আদায় কমবে: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের সবচেযে জনপ্রিয় গণপরিবহন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পরিচালিত মেট্রোরেল।সরকারের পক্ষ থেকে বার বার চেষ্টা করা হচ্ছে যাত্রীদের টিকেটের ওপর ভ্যাট আরোপ করতে। তবে আপত্তি এবং স্বার্থ বিবেচনায় মেট্রোরেলের ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহার করা হয়।
এদিকে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, ভ্যাট প্রত্যাহারের ফলে সরকারের প্রায় ৪০ কোটি টাকা রাজস্ব আদায় কম হবে। তিনি বলেন, মেট্রোরেল যেহেতু ঢাকার মানুষের যাতায়াতে যুগান্তকারী ভূমিকা পালন করছে, সেজন্য এই মূল্য সংযোজন কর প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।শফিকুল আলম, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট প্রত্যাহারের এ সিদ্ধান্ত হয়।
আ. দৈ./কাশেম




















